বিজ্ঞপ্তি

Jun 07 2026

নূরানী ও হুফফাজ প্রশিক্ষণ সেন্টার পরিচিতি।

নূরানী ও হুফফাজ প্রশিক্ষণ সেন্টার একটি দ্বীনি শিক্ষা ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো সহীহ কুরআন শিক্ষা, তাজবীদ চর্চা এবং দক্ষ নূরানী শিক্ষক তৈরি করা। অভিজ্ঞ প্রশিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান অসংখ্য শিক্ষক ও প্রশিক্ষণার্থী তৈরি করেছে, যারা দেশের বিভিন্ন অঞ্চলে কুরআনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং ইসলামী আদর্শের সমন্বয়ে আমরা একটি দক্ষ ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
“তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
— সহীহ বুখারী